চট্টগ্রাম, ০৩ জানুয়ারি ২০২৫।
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম শহরের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। ২০১৩ সালে প্রতিষ্ঠিত অত্র প্রতিষ্ঠানটিতে একটি বহুতল ভবন, খেলার মাঠ, বাস সুবিধাসহ সকল ধরণের আধুনিক সুযোগ সুবিধা বিদ্যমান। তাই প্রচুর শিক্ষার্থীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৫ সালে প্রতিষ্ঠানের ৮ম তলার নির্মাণ কাজ শুরু হয়। একই সাথে স্থাপিত হয় অত্যাধুনিক সাউন্ড সিস্টেম। মহান সৃষ্টিকর্তার মেহেরবানীতে নিদিষ্ট সময়ের মধ্যেই এই নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ০৩ জানুয়ারি ২০২৬ তারিখ প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ পিএসসি মহোদয় নবনির্মিত এই ৮ম তলার শুভ উদ্বোধন করেন। এই ৮ম তলায় রয়েছে তিনটি অত্যাধুনিক ল্যাব, ২টি ওয়াশব্লক, ৪টি আধুনিক সুবিধা সম্বলিত শ্রেণিকক্ষ। এর মাধ্যমে প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন আরও একধাপ এগিয়ে গেল। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, প্রভাষকগণ, সকল সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। দোয়া মাহফিল ও মিষ্টান্ন আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়।