Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন

২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন

চট্টগ্রাম, ০৬ ডিসেম্বর ২০২৫।
গত ০৬ ডিসেম্বর, ২০২৫ থেকে চট্টগ্রাম নগরীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে ২০২৬ শিক্ষাবর্ষের কেজি থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথম ধাপে কেজি ও প্রথম শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে ৬ ডিসেম্বর ও ৮ ডিসেম্বর সাক্ষাৎকার ও লটারির মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। দ্বিতীয় ধাপে ১২ ডিসেম্বর ২য়, ৩য়, ৪র্থ শ্রেণি ও ১৪ ডিসেম্বর ৫ম ও ৬ষ্ঠ শ্রেণির এবং ১৫ ডিসেম্বর ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় যথাক্রমে ১৭ ডিসেম্বর (২য় থেকে ৫ম শ্রেণি) ও ১৮ ডিসেম্বর (৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি)। ২য় থেকে ৯ম শ্রেণির চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীরা ২০ ও ২১ ডিসেম্বর তাদের কাঙ্ক্ষিত শ্রেণিতে ভর্তি নিশ্চায়নের মধ্য দিয়ে শেষ হয় ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম।
০৬ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের পদচারণায় প্রতিষ্ঠান ক্যাম্পাস কোলাহলপূর্ণ ও উৎসবমুখর ছিল।

আরো ছবি দেখতে ক্লিক করুন


Total Views : 381