চট্টগ্রাম, ০৪ জানুয়ারি ২০২৫।
শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। ক্রীড়াক্ষেত্রে রয়েছে শৃঙ্খলচর্চার একটি বড় সুযোগ। প্রতি বছর কোমলমতি শিক্ষার্থীদের অধীর আগ্রহের কেন্দ্রে থাকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।
০৪ জানুয়ারি ২০২৬, প্রাতঃ সমাবেশে সম্মানিত অধ্যক্ষ মহোদয় লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ পিএসসি বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়ানোর মধ্য দিয়ে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। এতে আরো উপস্থিত ছিলেন সম্মানিত উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকমণ্ডলী।
উদ্বোধনের সাথে সাথেই শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উদ্দীপনার রেশ ছড়িয়ে পড়ে। দিনব্যাপী নানান ক্রীড়ায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।