Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
১১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬

১১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৬

চট্টগ্রাম, ২৬ জানুয়ারি ২০২৬।
২৬ শে জানুয়ারি ২০২৬ রোজ সোমবার বিকাল ১৫০০ ঘটিকায় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দীন রানা, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম তানিয়া ওয়াহিদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে মনোজ্ঞ কুচকাওয়াজ, পিটি, ডিসপ্লে, যেমন খুশি তেমন সাজো, বিভিন্ন ক্রীড়া ইভেন্ট ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়। সমাপনী বক্তব্যে প্রধান অতিথি বলেন একটি সুন্দর, সুস্থ ও সুশৃংখল জাতি গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি তার বক্তব্যে অনুষ্ঠানে আগত সকল সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গ ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

আরও ছবি দেখতে ক্লিক করুন


Total Views : 1073