Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল  এন্ড কলেজের পরিবহন

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পরিবহন

চট্টগ্রামের স্বনামধন্য  শিক্ষা প্রতিষ্ঠান হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পরিবহন বহরে নতুন একটি মাইক্রোবাস সংযুক্ত হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়।
এ উপলক্ষে প্রতিষ্ঠানে এক দোয়া, মোনাজাতের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও পবিত্র মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, সংশ্লিষ্ট সবার কল্যাণ এবং নতুন পরিবহনের নিরাপদ চলাচলের জন্য প্রার্থনা করা হয়। অতঃপর প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় আনুষ্ঠানিকভাবে নতুন মাইক্রোবাসটির উদ্বোধন করেন। 
উল্লেখ্য, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক ও নিরাপদ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নিয়মিত বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে আসছে। নতুন মাইক্রোবাস সংযোজন সেই ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিষ্ঠানের এই উন্নয়ন উত্তরোত্তর সমৃদ্ধ হোক।


Total Views : 3