আজ Halishahar Cantonment Public School and College-এর ১০১ নম্বর কক্ষে অনুষ্ঠিত হলো
“বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার পদে যোগদানের জন্য মেধাবী ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণ” শীর্ষক একটি কর্মসূচি। এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
মেজর মোঃ রিয়াজুল হক, ব্যাটারি কমান্ডার, ট্রেনিং রেজিমেন্ট, আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল। কর্মসূচি আয়োজন করে ক্যারিয়ার কাউন্সেলিং কমিটি। এতে অংশ নেয় কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও এইচএসসি 2025 ব্যাচের পরীক্ষার্থীরা।
এই আয়োজন শিক্ষার্থীদের বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগদানের সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে অবহিত ও অনুপ্রাণিত করে।