Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
সশস্ত্র বাহিনী দিবস উদযাপন-২০২৫

সশস্ত্র বাহিনী দিবস উদযাপন-২০২৫


চট্টগ্রাম, ২১ নভেম্বর ২০২৫।
বাংলাদেশের ইতিহাসের গৌরবময় অধ্যায়- ‘সশস্ত্র বাহিনী দিবস’। যথাযোগ্য মর্যাদায় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দিবসটি উদযাপন করে এবং এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা সভার আয়োজন করা হয়। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যুদ্ধ পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ থেকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান এবং বর্তমান বাংলাদেশ ২০২৫ পর্যন্ত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষার প্রসার, ক্রীড়াঙ্গনে বৈশ্বিক পরিমন্ডলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ডকুমেন্টারিতে প্রদর্শন করা হয়। আলোচনা সভায় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি তাঁর বক্তব্যে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত অবদানের কথা উল্লেখ করেন। জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্য, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারীগণ এবং জুলাই শহীদদের অগাধ শ্রদ্ধাভরে স্মরণ করে বক্তব্য শেষ করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন উপাধ্যক্ষ জনাব মোঃ সাইফুল ইসলাম বুলবুল। এছাড়া আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সহকারি শিক্ষক জনাব মো. কাশেম এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. আজমাইন আহসান। 
‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম এরিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজে। উক্ত প্রতিযোগিতায় হালিশহর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ১২ জন শিক্ষার্থী রচনা প্রতিযোগিতায় এবং ১৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। 
সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে আয়োজিত অনুষ্ঠানে বিকাল ১৫০০ ঘটিকায় অধ্যক্ষ মহোদয়, ০৪ জন শিক্ষক, ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সশস্ত্র বাহিনী দিবস আমাদের মনে করিয়ে দেয় যে শুধু রণাঙ্গন নয়, উন্নয়ন ও মানবিকতায় সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রয়াস অনস্বীকার্য।
 


Total Views : 182