চট্টগ্রাম, ২১ জুন ২০২৫।
কার্যকর শ্রেণি ব্যবস্থাপনা ও শ্রেণিকক্ষে শিক্ষকের পাঠ সকল শিক্ষার্থীর কাছে সমানভাবে শ্রবণ উপযোগী করার লক্ষ্যে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আ ফ মোঃ আতিকুর রহমান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল এর নির্দেশনায় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে প্রথমবারে মতো স্থাপন করা হলো সেন্ট্রাল সাউন্ড সিস্টেম। এ সাউন্ড সিস্টেম এর ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য গত ২১ জুন, ২০২৫, শনিবার প্রতিষ্ঠানের হল রুমে এক সভা প্রতিষ্ঠানের অধ্যক্ষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে সাউন্ড সিস্টেম ব্যবহার ও রক্ষণাবেক্ষণ সম্পর্কিত নির্দেশনা উপস্থাপন করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি রাইসুল ইসলাম, সিনিয়র প্রভাষক-ইংরেজি। এতে ব্যবহারকারী ও রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। সেন্ট্রাল সাউন্ড সিস্টেমের অধীনে প্রত্যেক শ্রেণিতে আলাদা অ্যাম্প্লিফায়ার স্থাপন করা হয়েছে, যা ঐ কক্ষের শিক্ষক শুধুমাত্র নির্দিষ্ট কক্ষের জন্য ব্যবহার করবেন। তাছাড়া সকল শ্রেণিকক্ষ ও শিক্ষক কমনরুমে একই সাথে কেন্দ্রিয় নির্দেশনা প্রদান করা যাবে, যা উপাধ্যক্ষ অফিস থেকে পরিচালিত হবে।
প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে স্থাপিত এই সাউন্ড সিস্টেমের কার্যকর ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে গত ২১ জুন ২০২৫ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের সিনিয়র প্রভাষক জনাব রাইসুল ইসলাম উক্ত সভাটি পরিচালনা করেন। সাউন্ড সিস্টেমের জন্য বিশ্ববিখ্যাত ব্র্যান্ড Ahuja এর SSB-60EM মডেলের মিক্সার অ্যাম্প্লিফায়ার স্থাপন করা হয়েছে। উক্ত দিক-নির্দেশনা বিষয়ক সভায় সাউন্ড সিস্টেম ব্যবহারের জন্য প্রাথমিক নির্দেশনা প্রদানা করা হয়, যার মধ্যে অ্যাম্প্লিফায়ার চালু করা, মাইক্রোফোন সংযোগ, Mic ইনপুট, সাউন্ড অ্যাডজাস্টমেন্ট ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত ছিল। তাছাড়া সাউন্ড সিস্টেম রক্ষণাবেক্ষণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কেও বিস্তারিত ধারণা প্রদান করা হয়।