১০ডিসেম্বর ২০২৫, বুধবার উৎসব মুখর পরিবেশে প্রকাশিত হয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার ফলাফল। ফলাফল প্রদান অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীর হাতে ফলাফল ও পুরস্কার তুলে দেন। তিনটি শ্রেণির ১১টি শাখার ৩৩ জন শিক্ষার্থী অধ্যক্ষ মহোদয়ের কাছ থেকে ফলাফল ও পুরস্কার গ্রহণ করে। ভালো ফলাফল করায় অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং সাফল্য কামনা করেন। এই ফলাফল প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক, মাধ্যমিক শাখার সমন্বয়কারীদ্বয় এবং শ্রেণিশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।