Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
শুভ প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬

শুভ প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬

২০১৩ সালের ২০ জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম। প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে কেক কাটা ও এ্যাসেম্বলিতে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জনাব কাউছার আলম, সিনিয়র শিক্ষক ( ইসলাম ধর্ম)।
শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর অসামান্য অবদানের কথা, প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যাবধি সকল সম্মানিত পৃষ্ঠপোষক মহোদয়গণ, সভাপতিবৃন্দ, অধ্যক্ষবৃন্দ,  সকল শিক্ষক-শিক্ষিকা , কর্মকর্তা- কর্মচারীগণ, অভিভাবকমন্ডলী, শিক্ষার্থীদের কথা স্মরণ করা হয়। 
 ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে পুরস্কার প্রদানের ধারাবাহিকতায় ১৯, জানুয়ারি, ২০২৬ কেজি থেকে ৫ম শ্রেণির বিজয়ী শিক্ষার্থীদের এবং অত্র ২০, জানুয়ারি, ২৬ এ ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করেন সম্মানিত অধ্যক্ষ লে. কর্ণেল মোঃ গোলাম মোর্শেদ পিএসসি।


Total Views : 54