চট্টগ্রাম ১৩ ও ১৬ জুন, ২০২৬
প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের জন্য প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম।প্রশিক্ষণ (Training) হলো জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। প্রতিবছরের ন্যায় এ বছরও হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আয়োজন করে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। ১৩ এবং ১৬ জুন দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এই প্রশিক্ষণ কর্মশালা। এই দুই দিনে মোট ৮টি সেশন পরিচালিত হয়। প্রথম সেশনটি পরিচালনা করেন নেভি এঙ্কোরেজ স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ কমান্ডার জাকারিয়া পারভেজ। তাঁর আলোচনার বিষয় ছিল শিক্ষার্থীর মানুষের সুস্থতা ও ইতিবাচক আচরণ গঠনে শিক্ষকের ভূমিকা। এবং তৃতীয় সেশনে হাতের লেখার উপর প্রশিক্ষণ দিতে আমন্ত্রিত হয়ে এসেছেন জনাব খোরশেদ আলম, ইন্সট্রাক্টর ,সেন্ট্রাল পাবলিক স্কুল এন্ড কলেজ।
প্রথম দিনের সর্বশেষ সেশনটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের আইসিটি প্রভাষক জনাব ফখরে আলম তনয় । তিনি ভাল ও মানসম্মত স্লাইড বানানোর সহজ উপায় তুলে ধরেন। দ্বিতীয় দিনের প্রথম এবং দ্বিতীয় সেশন পরিচালনা করেন বেগম বদরুন্নেছা সরকারি মহিলা কলেজে অর্থনীতি বিভাগের সম্মানিত অধ্যাপক জনাব মোঃ কামরুজ্জামান । তিনি কার্যকরী ক্লাসরুম ও অ্যাকশন রিসার্চ নিয়ে হৃদয়গ্রাহী উপস্থাপন করেন। শিক্ষাক্ষেত্রে AI ব্যবহার বিষয়ে প্রশিক্ষণের জন্য আমন্ত্রিত অতিথি ছিলেন জনাব সমীর কান্তি নাথ, সহকারী অধ্যাপক, উদ্ভিদবিজ্ঞান বিভাগ ,চট্টগ্রাম কলেজ। তিনি ধারাবাহিকভাবে তৃতীয় এবং চতুর্থ সেশন পরিচালনা করেছেন । প্রথম দিন এবং দ্বিতীয় দিন সেশনগুলোর মাঝে অনুষ্ঠিত হয়েছে মূল্যায়ন পর্ব। এখন শেষে সমাপনী বক্তব্য প্রদান করেন সন্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মো: গোলাম মোর্শেদ, পিএসসি। পরীক্ষায় সর্বোচ্চ স্কোর অর্জনকারী প্রথম তিনজনকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয় এবং পরবর্তী তিনজনকে সান্তনা পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি ধন্যবাদ জানিয়ে এই দুই দিনের প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।