Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন

চট্টগ্রাম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ : 
যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি। দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগে ছড়া পাঠ, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আলোচনা সভা শুরু হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীদের কন্ঠে পরিবেশিত হয় একুশের গান "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।" আলোচনা সভায় ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন নবম শ্রেণীর শিক্ষার্থী আবরার মোরশেদ লাবিব ও প্রভাষক মোঃ মোহসিন আল হোসাইন। পরবর্তীতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা। সবশেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

আরও ছবি 


Total Views : 15