চট্টগ্রাম, ০৩ জুলাই ২০২৫।
৩ জুলাই, ২০২৫ হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর প্রাতিষ্ঠানিক ভবনের বর্ধিত অংশের জন্য লিফট সুবিধার (২টি লিফট, গ্লাস ডোর) শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আ ফ মোঃ আতিকুর রহমান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল, কমান্ড্যান্ট- আর্টিলারি সেন্টার ও স্কুল। একাডেমিক কার্যক্রম আরো সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরিচালনা ও পাঠদান কার্যক্রমকে শিক্ষার্থীদের কাছে আরো বেশি আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানে প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে ৪৮টি শ্রেণি কক্ষসহ ৭৩ কক্ষে সেন্ট্রাল সাউন্ড ও পাবলিক এ্যাডড্রেস সিস্টেম সংযোজন করা হয়েছে। প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, গভর্নিং বডির সদস্যসহ অন্যান্য শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে সেন্ট্রাল সাউন্ড সিস্টেম এর শুভ উদ্বোধনের ঘোষণা করেন সভাপতি মহোদয়। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে যুগোপযোগী শিক্ষা দানের লক্ষ্যে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক গৃহীত কার্যকর পদক্ষেপসমূহের প্রশংসা করেন। তিনি উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন