Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
মাদক বিরোধী আলোচনা সভা

মাদক বিরোধী আলোচনা সভা

চট্টগ্রাম, ১৮ জুন ২০১৯।
১৮ জুন ২০১৯ খ্রিঃ মঙ্গলবার হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত ‘মাদক কে না বলুন’ শিরোনামে মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়। মাদকদ্রব্য, মাদকাসক্তি, মাদকাসক্তির প্রভাব, কুফল এবং মাদকাসক্তি প্রতিরোধের বিষয় সমূহকে তুলে ধরে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন ও গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির সকল শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী এবং প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী। অত্র প্রতিষ্ঠানের দুইজন শিক্ষার্থী, দুইজন শিক্ষক সচেতনতামূলক আলোচনায় অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠান প্রধানের গঠনমূলক আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।


Total Views : 2513