Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
মাইলস্টোন দুর্ঘটনায় শোক দিবস পালন

মাইলস্টোন দুর্ঘটনায় শোক দিবস পালন

চট্টগ্রাম, ২২ জুলাই ২০২৫।
রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধিবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পুরো দেশ শোকাহত। ২১ জুলাই ২০২৫ ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় ২২ জুলাই মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজেও শোক দিবস পালিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রাত্যহিক সমাবেশে মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে বক্তব্য উপস্থাপন করেন উপাধ্যক্ষ জনাব মোঃ সাইফুল ইসলাম। পরবর্তীতে নিহতদের রূহের মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনা করে প্রতিষ্ঠানের পক্ষ হতে দোয়া ও মোনাজাত পরিচলনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের ধর্মীয় সিনিয়র শিক্ষক জনাব মোঃ কাউছার আলম। তাছাড়া শোক পালনের অংশ হিসেবে এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
 


Total Views : 568