১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে মহান বিজয় দিবস- ২০২৫। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সকলের কন্ঠে ধ্বনিত হয় জাতীয় সঙ্গীত। উক্ত অনুষ্ঠানে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রভাষক জনাব মো. আবুল বাশার। এরপর গান, নৃত্য ও কবিতা আবৃত্তির সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ মহোদয় তাঁর সমাপনী বক্তব্যে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি আমাদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। পরবর্তীতে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আরো ছবি দেখতে ক্লিক করুন