Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
বৃক্ষরোপণ ও পরিচর্যা অভিযান অনুষ্ঠিত

বৃক্ষরোপণ ও পরিচর্যা অভিযান অনুষ্ঠিত


৭ আগস্ট , ২০২৫ তারিখ হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বৃক্ষরোপণ ও পরিচর্যা অভিযান। প্রতিষ্ঠানটির রয়েছে সেবাব্রতী বিএনসিসি, স্কাউট, গার্ল গাইডস ও রেড ক্রিসেন্টের, কলেজ প্রিফেক্টস-এর মতো সুসজ্জিত দল। পড়াশোনার পাশাপাশি মানব সেবামূলক কার্যক্রমে তাদের অংশগ্রহণ প্রশংসার দাবি রাখে। কাজের ধারাবাহিকতায় আজ গানার্স ট্রেনিং এরিয়ায় সাগর পাড়ে এবার ১০০ টি গাছ লাগানো হয়েছে। এর মধ্যে রয়েছে ৪০  টি ঝাউগাছ, ৩০টি কাঠবাদাম গাছ এবং ৩০টি নিম গাছ।  এছাড়াও বিগত বছরে লাগানো গাছের পরিচর্যায়ও হাত লাগিয়েছে শিক্ষার্থীরা। অভিযানটি পরিচালনা করেছেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লে.কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন মেজর রিয়াজুল হক ভূঁইয়া। শিক্ষার্থীদের এই চমৎকার অভিযানে অংশ নিয়েছেন দলগুলোর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক,  এসআরও, কৃষিশিক্ষার শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
 

আরও ছবিঃ লিংক


Total Views : 911