বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর চট্টগ্রাম কর্ণফুলী রেজিমেন্টের আয়োজনে গত ২৪ এপ্রিল হতে ৩০শে এপ্রিল পর্যন্ত বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী প্রশিক্ষণ কেন্দ্রে সপ্তাহব্যাপী রেজিমেন্ট কালেক্টিভ ২০২৬ সম্পন্ন হয়। যেখানে কর্ণফুলী রেজিমেন্টের ১১,১৪ ও ১৫ তিনটি ব্যাটালিয়নের ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে মোট ৩৩৪ জন ক্যাডেট অংশ গ্রহণ করে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটদের মধ্যে আত্মানির্ভরশীরতা বৃদ্ধির মাধ্যমে যেকোনো পরিবেশে কিভাবে মানিয়ে নিতে হয় সে শিক্ষা প্রদান করা হয়। এখানে প্রতিটি ক্যাডেটকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হয়। এরপর পিটি, প্যারেডসহ বিভিন্ন সচেতনতা সচেতনতামূলক প্রশিক্ষণ যেমন : প্রাথমিক চিকিৎসা অগ্নি নির্বাপন মহড়া, অগ্নিসংযোগের সম্ভাব্য কারণ বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের কারন ও করণীয় ইত্যাদি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। বিকেল বেলা খেলাধুলা আয়োজন এরপর সন্ধ্যায় নিজেদের আয়োজন ও অংশগ্রহণে মনোজ্ঞ কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি দিনের সমাপ্তি ঘটে।। কারি থাকে ক্যাডে নিজের এভাবেই প্রতিটি এর সমাপ্তি ঘটে। এখানে প্রতিটি ক্যাডেটকে ভোরে ঘুম থেকে উঠার পর থেকে আবার রজতে ঘুমানো পর্যন্ত প্রতিটি কাজ নির্দিষ্ট সময় অনুযায়ী নিজেকেই করতে হয় যা তাদেরকে আত্মনির্ভরশীল হওয়ার শক্তি যোগায়।এছাড়াও সশস্ত্র বাহিনীর দ্বিতীয় সারির সৈনিক হিসেবে বিভিন্ন ধরনের সামরিক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করতে হয়। উল্লেখ্য এবারের ক্যাম্পে চট্টগ্রাম হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শাখা হতে ৭জন মেয়ে ক্যাডেট এবং ৬ জন ছেলে ক্যাডেট সহ মোট ১৩ জন ক্যাডেট অংশগ্রহণ করে। যাদের মধ্যে হতে বাংলা ও ইংরেজি উপস্থিত বক্তব্যে অংশগ্রহণ কের চারজন ক্যাডেট প্রথম ও দ্বিতীয় হওয়ার গৌরব করে এবং দুজন ক্যাডেট বিএনসিসি কর্তৃক পরিচালিত বাংলাদেশ বেতারের দৃপ্ত শপথ অনুষ্ঠান অংশগ্রহণ জন্য মনোনীত হয়।