Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
বইমেলা-২০২৫

বইমেলা-২০২৫


চট্টগ্রাম, ০৭ আগস্ট ২০২৫
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে গত ৩ আগস্ট  থেকে ৭ আগস্ট  পর্যন্ত ০৪ দিনব্যাপী বইমেলা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট  কলেজ প্রাঙ্গনে অত্র প্রতিষ্ঠানের  সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব লে.কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি  বইমেলার শুভ উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত  উপাধ্যক্ষ, সহকারী প্রধানশিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ। উক্ত বইমেলায় দেশি-বিদেশি প্রায় ৪০টি প্রকাশনার বিভিন্ন ধরনের বই নিয়ে ‘লার্নিং টাইম’ প্রকাশনা সংস্থা, ঢাকা ৪টি বইয়ের স্টল-এ বই প্রদর্শন ও বিক্রয় করে। এবারের  মেলায় বিভিন্ন দেশীয় প্রকাশনীর পাশাপাশি প্রায় ১৫টি বিদেশি  প্রকাশনীর বইও প্রদর্শিত হয়। বই মেলায় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ছাড়াও গানার্স ইংলিশ  স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরাও মেলা প্রদর্শনের সুযোগ পায়। মূলত শিল্প, সাহিত্য ও সংস্কৃতি নির্ভর সমাজ বিনির্মানের লক্ষ্যে এই বইমেলার আয়োজন। এই বইমেলায় গল্প,উপন্যাস, নাটক,গোয়েন্দা কাহিনী, ভ্রমণ কাহিনী, সায়েন্স ফিকশন,  সাধারণ জ্ঞান, নৈতিকতা, চিত্রাঙ্কন, ছড়ার বই সহ  বহু জনপ্রিয় ও মূল্যবান বইয়ের সমারোহ দেখা যায়।এখান থেকেই শিক্ষার্থীরা মেধা ও মননের চর্চায় নিজেদের নিয়োজিত রেখে সচেতন মানুষ হিসাবে ভবিষ্যতে দেশের হাল ধরবে। বইমেলা উপলক্ষে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী অংশগ্রহণ করে। কুইজ বিজয়ীদের সনদ ও বই প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়। এছাড়াও বইমেলার শেষদিন শিক্ষকদের জন্য রাফেল ড্র অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মহোদয় রাফেল ড্র বিজয়ী শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেন।

আরও ছবি দেখুন লিঙ্ক
 


Total Views : 654