চট্টগ্রাম, ১৯ জুলাই, ২০২৬|
৫ম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে| এতে ২০ জন ট্যালেন্টপুল ও ১২ জন জেনারেল ক্যাটাগরিতে বৃত্তি প্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করে| বৃত্তি প্রাপ্তির শতকরা ৬০.৩৮% হারে চট্টগ্রামের ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে অত্র প্রতিষ্ঠান ২য় স্থান অর্জন করেছে|
এই অর্জনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার ও আনন্দ ভ্রমণের আয়োজন করেছেন| ১৯ জুন, ২০২৬ রবিবার শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রম শেষে শিক্ষকদের সহযোগিতায় খানদানি রেস্টুরেন্টে দুপুরের খাবার সম্পন্ন করে| তাদের মাঝে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ম্যাডাম| এছাড়াও প্রতিষ্ঠানের সম্মানিত উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষকসহ প্রমুখ শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন|
এরপর শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে এই শিক্ষার্থীরা পতেঙ্গা সী বিচ ভ্রমণে যায়| ছবি তোলা, বিভিন্ন রাইড চড়া, আইসক্রিম খাওয়ার মধ্য দিয়ে একটি চমৎকার বিকেল কাটিয়ে সন্ধ্যায় অভিভাবকদের সাথে বাড়ি ফিরে যায়| অভিভাবকগণ প্রতিষ্ঠানের এই আয়োজনকে সাধুবাদ জানান|