Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পালিত

পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পালিত


চট্টগ্রাম, ২১ আগস্ট ২০২৫।
অদ্য ২১ আগস্ট, ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পালিত হয়। দুপুর ১২ ঘটিকায় কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, সহ: প্রধান শিক্ষক, এ সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দ। তিনটি ভাগে বিভক্ত হয়ে ‘শিক্ষার্থীরা কার্যক্রমে অংশগ্রহণ করে। বিএনসিসি, রোভার স্কাউট, গার্ল গাইড, রেড ক্রিসেন্ট এই চার শাখা থেকে ২৫ জন করে মোট ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। একটি দল প্রতিষ্ঠানের অভ্যন্তরে, অন্য একটি দল প্রতিষ্ঠানের পূর্ব পাশ থেকে শুরু করে বিডিআর মাঠ এবং জে-ব্লক সংলগ্ন এলাকা এবং অন্য একটি দল প্রতিষ্ঠানের পশ্চিম পাশ থেকে শুরু করে এ-ব্লক কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে এবং ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধন কার্যক্রমে অংশগ্রহণ করে। সবশেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।
 


Total Views : 350