চট্টগ্রাম, ৩ ফেব্রুয়ারি ২০২৬
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ৩ ফেব্রুয়ারি,২০২৬ তারিখ জাতিতাত্ত্বিক জাদুঘর-এ পঞ্চম শ্রেণির শিক্ষা সফর সম্পন্ন করেছে। শিক্ষার এক অনন্য অভিজ্ঞতা হলো ইতিহাসের পাতায় সভ্যতার বিবর্তন অবলোকন। শিক্ষার্থীদের বাংলাদেশের সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্পর্কে জানানোর এবং সভ্যতার বিবর্তন সম্পর্কে আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক এই আয়োজন।সকাল ৯.৩০টায় যাত্রা করে শিক্ষার্থীরা ০১.০০টায় নির্ধারিত স্থানে এসে পৌঁছায়। তারপর শিক্ষার্থীরা জাদুঘরের চমৎকার ও নিরিবিলি পরিবেশে সাজানো বিভিন্ন গুরুত্বপূর্ণ বস্তু ও বিষয় পরিদর্শন এবং উপভোগ করে।সকল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন জাতিতাত্ত্বিক জাদুঘর কর্তৃপক্ষ।কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিতাত্ত্বিক জাদুঘরের সম্মানিত উপ-পরিচালক জনাব আমীরুজ্জামান এবং গবেষণা সহকারী জনাব আবু বক্কর সিদ্দিক। বিজয়ীরা পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত হয়। সফর শেষে বিদ্যালয়ে এসে দুপুরের খাবার নিয়ে শিক্ষার্থীরা খুশি মনে বাড়ি ফিরে গিয়েছে। শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফসহ মোট ১৯৮ জন অংশগ্রহণ করেছে আজকের শিক্ষা সফরে।
আরও ছবিঃ ক্লিক