Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
নবীন বরণ ২০১৯

নবীন বরণ ২০১৯

চট্টগ্রাম, ০১ জুলাই ২০১৯

১লা জুলাই ২০১৯ খ্রিঃ, সোমবার হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সাড়ম্বরে বরণ করে নিল ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের। এক ঝাঁক তরুণ শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ ক্যাম্পাস সেজেছিল রঙিন সাজে। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আয়োজনে ছিল চমৎকার সাংস্কৃতিক পরিবেশনা। প্রতিষ্ঠান প্রধানের দিক নির্দেশনামূলক বক্তব্যের পর একাদশ শ্রেণির শিক্ষার্থীরা শ্রেণিশিক্ষকের সহায়তায় নিজ নিজ শ্রেণি কক্ষে যায়। এসময় ফুল দিয়ে তাদের বরণ করে নেয় অগ্রজরা। চমৎকার আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় নবীনের নব বিদ্যাপীঠে নতুন পথ চলা।


Total Views : 2188