১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার উৎসব মুখর পরিবেশে প্রকাশিত হয়েছে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অনুষ্ঠিত বার্ষিক ও নির্বাচনি পরীক্ষার ফলাফল। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি নবম ও দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় ১ম, ২য় ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ফলাফল ও পুরস্কার তুলে দেন। দুইটি শ্রেণির ৮টি শাখার ২৮জন শিক্ষার্থী স্যারের কাছ থেকে ফলাফল ও পুরস্কার গ্রহণ করে। ভালো ফলাফল করায় অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং সাফল্য কামনা করেন। এই ফলাফল প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক, মাধ্যমিক শাখার সমন্বয়ক এবং শ্রেণিশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।