Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সভা

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সভা

চট্টগ্রাম, ০৬ আগস্ট ২০২৫।
আজ ০৬ আগস্ট ২০২৫, বুধবার দুপুর ১২০০ ঘটিকায় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে (১০১নং কক্ষ) দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে একাদশ সমাপনী পরীক্ষার ফল পর্যালোচনা ও পরবর্তী দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলা ও ইংরেজি মাধ্যমের সর্বমোট ১২৫ জন অভিভাবক অংশগ্রহণ করেন। 
কলেজ শাখার সমন্বয়ক মোঃ মাহবুব আহসানের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ-পিএসসি, উপাধ্যক্ষ জনাব সাইফুল ইসলাম, শ্রেণি শিক্ষক এবং বিষয় শিক্ষকবৃন্দ। 
সভায় শিক্ষার্থীদের ১ম বর্ষ সমাপনী পরীক্ষার ফল উপস্থাপনপূর্বক পাঠক্রমিক অগ্রগতি, দ্বাদশ শ্রেণির পরীক্ষার প্রস্তুতি, মানসিক দৃঢ়তা গঠনের উপায় এবং অভিভাবক-শিক্ষক পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়ে উপাধ্যক্ষ আলোচনা করেন। 
সভায় বক্তব্য প্রদানকালে অধ্যক্ষ অভিভাবকদের শিক্ষার্থীদের বয়সভিত্তিক মনোজাগতিক পরিবর্তনের বিষয় উল্লেখ করে পাঠাভ্যাস, অধ্যয়ন, সিলেবাসের পরিধি, সময় স্বল্পতা ইত্যাদি বিষয়ে অনুধাবনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া মোবাইল আসক্তি, বন্ধুত্বের আসক্তি ইত্যাদি বিষয়ে সচেতন থাকা, সতর্ক করা এবং পরিণতি সম্পর্কে জানার জন্য অনুরোধ করেন। 
সভায় অভিভাকগণ তাদের মতামত প্রকাশের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
 


Total Views : 613