Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

গত ২৫ সেপ্টেম্বর ২০২৫ ,বৃহস্পতিবার নগরীর বন্দর কর্তৃপক্ষের শহীদ মোহাম্মদ ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন ,জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর আয়োজনে ও মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি চট্টগ্রামের সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতাটি গত মাসে ৬/৮/২০২৫ তারিখে শুরু হয়। প্রতিযোগিতায় শহরের স্বনামধন্য সরকারি ও বেসরকারি মিলে মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ২৫ সেপ্টেম্বর ২০২৫ ছিল এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব এবং এতে দুটি সেমিফাইনাল ও একটি চূড়ান্তপর্ব সহ মোট তিনটি রাউন্ড অনুষ্ঠিত হয়।মাসব্যাপী চলা এই বিতর্ক প্রতিযোগিতায় ১৬ টি শিক্ষাপ্রতিষ্ঠান কে পেছনে ফেলে চূড়ান্ত পর্বে বাংলাদেশ মহিলা সমিতি স্কুল এন্ড কলেজ কে হারিয়ে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।বিজয়ী দল হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের তিনজন চৌকস বিতার্কিক অহিন জামান (৮ম) , শাফায়েত আমিন (৯ম), আবরার লাবিব মোর্শেদ (৮ম) অংশগ্রহন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ আবুল হোসেন, পরিচালক , দুর্নীতি দমন কমিশন , বিভাগীয় কার্যালয় , চট্টগ্রাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব মর্জিনা খান , অধ্যক্ষ , চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ, বন্দর ,  চট্টগ্রাম ও জনাব মোঃ আবু সাঈদ সেলিম, সহ সভাপতি, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি, চট্টগ্রাম ও জনাব মোহাম্মদ নুরুল আমিন সাধারণ সম্পাদক, মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটি, চট্টগ্রাম।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব সুবেল আহমেদ, উপ-পরিচালক, দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১
 


Total Views : 492