Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির অভিভাবক মতবিনিময় সভা

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির অভিভাবক মতবিনিময় সভা

০২ এপ্রিল, ২০২৬, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির উভয় ভার্সনের শিক্ষার্থীদের সম্মানিত অভিভাবকদের অংশগ্রহণে এক ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠান প্রধান, সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মো: গোলাম মোর্শেদ, পিএসসি-এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বুলবুল, সহকারী প্রধানশিক্ষক ডালিয়া বড়ুয়া, সমন্বয়কারী আয়শা আক্তার এবং সংশ্লিষ্ট শ্রেণির শ্রেণি শিক্ষকবৃন্দ।

সভাটি ছিল অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সচেতনতা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করার একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ। শুরুতেই শ্রেণি শিক্ষকদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি, শৃঙ্খলা, আচরণগত উন্নয়ন ও ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের ভূমিকা বিষয়ে পরামর্শমূলক বক্তব্য প্রদান করা হয়। বিশেষ আকর্ষণ হিসেবে সাইকোলজিস্টের পরিচালনায় শিশুর ব্যক্তিত্ব বিকাশ, মানসিক সুস্থতা এবং পরিবর্তনশীল সামাজিক বাস্তবতায় শিশুদের মানিয়ে নেওয়ার কৌশল বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অভিভাবকদের সুচিন্তিত মতামত ও মূল্যবান পরামর্শ গভীর মনোযোগের সঙ্গে গ্রহণ করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। তিনি সন্তানদের প্রতি দায়িত্বশীল, সচেতন ও সহমর্মী ভূমিকা পালনের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশেও সমান গুরুত্ব দিতে হবে, যাতে শিক্ষার্থীরা পরিবর্তনশীল সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সফলভাবে অভিযোজিত হতে পারে।

সন্তানের সুন্দর ভবিষ্যৎ নির্মাণে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করে অধ্যক্ষ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।

এই আয়োজন অভিভাবক ও প্রতিষ্ঠানের মধ্যে সুদৃঢ় যোগাযোগ স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে এক ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।


Total Views : 2