আজ ৫, আগস্ট, ২০২৫।
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে
সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর এক ঝাঁক তরুণ।
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর অংশগ্রহণকারী ১৪ জন প্রতিযোগীর মধ্যে ক বিভাগে ২য় স্থান অধিকার করে ৮ম শ্রেণি গ শাখার শিক্ষার্থী কাজী রুবাইদা জাহান এবং ৩য় স্থান অধিকার করেছে ৮ম ঘ শাখার মোহাম্মদ অহিন জামান।
সকল অংশগ্রহণকারী সনদ পাবে এবং বিজয়ীদের পুরস্কৃত করা হবে পরবর্তীতে। বক্তৃতা প্রতিযোগিতার বিষয় 'আমার জুলাই ' নিয়ে নিজেদের ভাবনা তরুণ প্রতিযোগীরা তুলে ধরেছে নিজেদের বক্তব্যে।