Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
জুলাই শহিদ দিবস উদযাপন ২০২৫

জুলাই শহিদ দিবস উদযাপন ২০২৫

চট্টগ্রাম, ১৬ জুলাই ২০২৫।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৬ জুলাই ২০২৫ রাষ্ট্রীয় শোক পালনের আদেশ অনুযায়ী হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপন করা হয়। উক্ত দিনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। প্রাত্যহিক সমাবেশে শহিদদের স্মরণে আলোচনা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জুলাই আন্দোলন এবং প্রথম শহিদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ এর বিরল সাহসিকতা ও অর্জিত স্বাধীনতাকে রক্ষায় আমাদের করণীয় সম্পর্কিত বক্তব্য প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব হুরে আরাফাতুল হক। প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি তাঁর জ্ঞানগর্ভ বক্তব্যে জুলাই আন্দোলনে শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং সকলকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার হয়ে সর্বস্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। পরিশেষে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব মোঃ কাউসার আলম এর বিশেষ দোয়া পরিচালনার মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।
 


Total Views : 144