০৪ জুলাই, ২০২৪
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ-এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে "জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান"-টি অনুষ্ঠিত হয়। শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব ডালিয়া বড়ুয়া। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান বাংলার ইতিহাসের এক গৌরবময় ঘটনা। প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নাজিফা খন্দকার তার বক্তব্যে সেই স্মৃতিচারণা করে। এরপর প্রতিষ্ঠানের শিক্ষকদের পক্ষ হতে সহকারী শিক্ষক জনাব হাফিজ উদ্দিন তার বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন এই গণঅভ্যুত্থান টি ছিল জনগণের সম্মিলিত চেতনার এক নবজাগরণ। এটি শুধু স্মরণীয় ঘটনাই নয়, বরং গণতন্ত্র, মানবাধিকার এবং জাতীয় ঐক্যের প্রতি জনগণের দাবির একটি শক্তিশালী দৃষ্টান্ত। অনুষ্ঠানের এ পর্যায়ে 'প্রামাণ্য চিত্র' প্রদর্শন করা হয়। কবিতা আবৃত্তি করে অহিন ও তার দল। এরপর দেশাত্মবোধক গান, ব্যান্ড সংগীত, নাচ ও নাটিকা উপস্থাপিত হয়। এরপর জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত রচনা, আবৃত্তি, সংগীত, চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোরশেদ, পিএসসি স্যারের বক্তব্য ও ফটোস্টেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।