Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর

জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর

২০২৫ সালের অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থীরা। তাদের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিষ্ঠান প্রধান এই কৃতী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন। প্রাতঃসমাবেশে এই সুন্দর আয়োজন করা হয়। 
এতে ট্যালেন্টপুলে ১২ জন ও সাধারণ গ্রেডে ২০ জন শিক্ষার্থী  ক্রেস্ট গ্রহণ করে। পুরস্কার বিতরণ শেষে অধ্যক্ষ মহোদয়ের অনুপ্রেরণামূলক ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সমাবেশে উপস্থিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ সহকারী প্রধান শিক্ষক, সমন্বয়ক এবং শ্রেণিশিক্ষকদের সাথে  পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের ফটোসেশনের মধ্য দিয়ে সমাবেশ সমাপ্ত হয়।


Total Views : 1