Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ - ২০২৩

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ - ২০২৩

একাডেমিক সাফল্যের ধারাবাহিকতায় এবার জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ এ থানা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়েও সাফল্য দেখিয়েছে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। প্রতিযোগিতায় প্রত্যেকটি ইভেন্টে অংশগ্রহণ করে থানা পর্যায়ে ২০২২ সালে ৪৬ জন এবং ২০২৩ সালে ৪৫ জন শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করে। পরবর্তীতে থানা পর্যায়ে ১ম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে জেলা ও বিভাগীয় উভয় পর্যায়ে ০৪ জন করে শিক্ষার্থী প্রথম স্থান অর্জন করে। সবশেষে জাতীয় পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতায় নবম শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান লুবনা ১ম স্থান অর্জন করার গৌরব অর্জন করে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি শিক্ষার্থীদের সাফল্যে মুগ্ধ হয়েছেন এবং তাদের অভিনন্দন জানিয়েছেন। সাথে সাথে শিক্ষার্থীদেরকে সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে তাদের প্রতিভাকে বিকশিত করার জন্য প্রেষণা প্রদান করেন।


Total Views : 3955