Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
গ্রিন হাউস চ্যাম্পিয়ন হওয়া উপলক্ষে প্রীতিভোজ ও শ্রেষ্ঠত

গ্রিন হাউস চ্যাম্পিয়ন হওয়া উপলক্ষে প্রীতিভোজ ও শ্রেষ্ঠত

০৮ মে ২০২৬, শুক্রবার, ১১৩০ ঘটিকায় হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান হাউস (গ্রিন হাউস) বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সম্মানে এক আন্তরিক প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি, উপাধ্যক্ষ, বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত হাউসের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
প্রীতিভোজের সূচনায় হাউস মাস্টার তাসনিম আহমেদ ও হাউস প্রিফেক্ট ফারহা জসিম সৌজন্য বক্তব্য প্রদান করেন। তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা, অধ্যবসায়, নিয়মিত চর্চা এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অসাধারণ একাডেমিক সাফল্যের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরবোজ্জ্বল অর্জন বিশেষভাবে উঠে আসে।
অধ্যক্ষ মহোদয় তাঁর মূল্যবান বক্তব্যে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান হাউস (গ্রিন হাউস)-এর এ অনন্য সাফল্যের জন্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, অর্জিত সম্মান ও পুরস্কার যেন কখনো অহংকারের কারণ না হয়ে ওঠে; বরং তা ভবিষ্যতের আরও সাফল্য, শৃঙ্খলা ও উৎকর্ষ সাধনের প্রেরণা হয়ে কাজ করে। তিনি আগামী দিনেও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।


Total Views : 2