Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
গণিত অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে

গণিত অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “গণিত অলিম্পিয়াড ২০২৬”-এর অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৯ মে ২০২৬, মঙ্গলবার আয়োজিত এ প্রতিযোগিতা  প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
চূড়ান্ত পর্বে শিক্ষার্থীরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান, যুক্তিভিত্তিক বিশ্লেষণ ও সৃজনশীল চিন্তাশক্তির মাধ্যমে নিজেদের মেধার স্বাক্ষর রাখে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শাহআলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, গণিতচর্চা শিক্ষার্থীদের যৌক্তিক চিন্তা, বিশ্লেষণী দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি করে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত অনুশীলনের মাধ্যমে গণিতভীতি দূর করে জ্ঞানচর্চায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
বিচারকমণ্ডলী শিক্ষার্থীদের মেধা, উপস্থাপনা ও সমস্যা সমাধানের দক্ষতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও উদ্ভাবনী চিন্তা ও গবেষণামুখী গণিতচর্চার প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।


Total Views : 2