Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
গণিত অলিম্পিয়াড-২০২৫

গণিত অলিম্পিয়াড-২০২৫

চট্টগ্রাম, ২৯ মে ২০২৫

হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত হয় গণিত অলিম্পিয়াড-২০২৫ এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আলী, অধ্যাপক- গণিত বিভাগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহনেওয়াজ ভুঁইয়া, প্রভাষক- গণিত বিভাগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। উক্ত অনুষ্ঠানের সভাপতি ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি। এতে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, সহকারী প্রধানশিক্ষক, গণিত বিভাগের শিক্ষকবৃন্দ এবং ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও তর্জমার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা করা হয়। এতে কমিটির পক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন গণিত অলিম্পিয়াড-২০২৫ এর সহ: আহবায়ক প্রনধীর দাশ, সহঃ শিক্ষক-গণিত। এরপর উপস্থিত শিক্ষার্থীরা প্রধান অতিথি কতৃক পরিচালিত কুইজ প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজ ও চূড়ান্ত বাছাইয়ে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং ফটোসেশনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


Total Views : 213