Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
কেজি শ্রেণির উভয় ভার্সনের শিক্ষা সফর  সম্পন্ন

কেজি শ্রেণির উভয় ভার্সনের শিক্ষা সফর সম্পন্ন

২১ জানুয়ারি ২০২৬বুধবার  হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের কেজি শ্রেণির উভয় ভার্সনের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। সফরের স্থান পূর্বনির্ধারিত ছিল আর্টিলারি মিউজিয়াম এবং গানার্স ট্রেনিং এরিয়া, সি বিচ। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল দু'টি স্থান পুরোটা সময় জুড়ে। শিক্ষা সফরের উদ্দেশ্য কেবল ঘুরে বেড়ানোই ছিল না, বরং শিক্ষার্থীদেরকে সেনাবাহিনীর ইতিহাস, ঐতিহ্য এবং শৃঙ্খলতা শিক্ষা দেয়াই ছিল এ সফরের প্রধান উদ্দেশ্য। কোমলমতি এসব শিক্ষার্থীরা ভীষণভাবে এ সফর উপভোগ করেছে, যা তাদের প্রানচঞ্চলতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেই বোঝা যায়। অবশেষে নির্ধারিত সময় শেষে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে ফিরে আসে এবং দুপুরের খাবার গ্রহণের মাধ্যমে আজকের শিক্ষা সফরের সমাপ্তি ঘটে।


Total Views : 73