Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
কলেজ শাখার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

কলেজ শাখার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

প্রাতঃ সমাবেশে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের কলেজ শাখার দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যারা প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে তাদের পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, কলেজ শাখার শিক্ষকবৃন্দ, উপাধ্যক্ষ ও অধ্যক্ষ উপস্থিত ছিলেন।  প্রাতঃসমাবেশ পরিচালনা করেন  দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও কলেজ প্রিফেক্ট  ইহতেশাম ঐক্য এবং  সঞ্চালনা করেন জনাব মুনিরুল ইসলাম বসুনিয়া প্রভাষক-জীব বিজ্ঞান। 
পুরস্কার বিতরণীর শুরুতে উপাধ্যক্ষ জনাব সাইফুল ইসলাম তার বক্তব্যে শিক্ষার্থীদের কর্মস্পৃহা ও কর্ম তৎপরতার প্রসংশা করেন। তাদের পরীক্ষায় ভালো  ফলের জন্য ধন্যবাদ জানান। এছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ড, সরকার কতটা দৃঢ় প্রতিজ্ঞ সে বিষয়ে দৃষ্টিপাত করেন। এছাড়া সামাজিক মাধ্যমের অযাচিত ব্যবহার নিয়ে শিক্ষার্থীদের  সচেতন করেন।

সবশেষে অধ্যক্ষ  শাখা ভিত্তিক ১ম, ২য় ৩য় হওয়া শিক্ষার্থীদের  মধ্যে ক্রেস্ট বিতরণ ও ফটোসেশানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি  ঘটে।


Total Views : 7