চট্টগ্রাম, ৩০ জুলাই ২০২৫।
৩০ জুলাই, ২০২৫ তারিখ বুধবার এসএসসি-২০২৬ শিক্ষার্থীদের জন্য একটি উদ্দীপ্তকরণ কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে ১০ম শ্রেণির সকল শাখার শিক্ষার্থী। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসে এসএসসি ২০২৫ ব্যাচের নুহা তাজরিন, নুজহাত এজাজ ও জারিফ আলম। প্রত্যেকেই ভালো ফলাফলের জন্য প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সুযোগ সুবিধাকে কাজে লাগানোর পাশাপাশি পাঠ্যবই অনুশীলন, Test Paper Solve, রুটিন মাফিক পড়ালেখা, সময়মতো ঘুমানো, স্বাস্থ্য সম্মত খাবার গ্রহণ, বড় স্বপ্ন দেখা, MCQ & CQ অনুশীলন করা ইত্যাদির উপর জোর দেয়। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় নুহা তাজরিন, নুজহাত এজাজ ও জারিফ আলম। সবশেষে অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে আজকের অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরেন এবং পূর্বের ব্যাচের শিক্ষার্থীদের গাইড লাইন অনুসরণ করার নির্দেশ দেন।
আরও ছবি দেখতে ক্লিক করুন