Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
এসএসসি ২০২৫ ব্যাচের পরীক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফল

এসএসসি ২০২৫ ব্যাচের পরীক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফল


এসএসসি ২০২৫ ব্যাচের চমৎকার ফলাফলের মধ্য দিয়ে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আবারো তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করল। বেলা ২ টায় ফলাফল প্রকাশের সাথে সাথে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের আনন্দ উল্লাসে প্রতিষ্ঠান  প্রাঙ্গণ হয়ে উঠে মুখরিত। এ বছর অত্র প্রতিষ্ঠান থেকে মোট ২৫০জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮৭জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করে। উল্লেখ্য বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী 203 জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থী 47  জন। প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ  এবং সহকারী প্রধান শিক্ষক মহোদয় শিক্ষার্থীদের সাফল্যে তাদের অভিনন্দন জানান এবং সাথে সাথে মানবিক ও মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে নিজেদের গড়ে তুলেবে এই আশাবাদ ব্যক্ত করেন।
 


Total Views : 536