Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
এসএসসি ২০২৫ এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

এসএসসি ২০২৫ এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

এসএসসি ২০২৫ এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
চট্টগ্রাম, ২৩ জুলাই ২০২৫।
চট্টগ্রামের হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর SSC-2025 এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আজ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সফলতা সবসময় আনন্দের, উচ্ছ্বাসের। সাড়ম্বরে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিষ্ঠানের মধ্যমনি A+ প্রাপ্ত ১৮৭ জন মেধাবী কৃতি শিক্ষার্থীর সফলতা উদযাপন এবং তাদের সম্মাননা প্রদানের উদ্দেশ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের সাথে তাদের অভিভাবকগণও উপস্থিত ছিলেন। সম্মাননা স্বরূপ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে ৩ জন কৃতি শিক্ষার্থী এবং ২ জন প্রাক্তন শিক্ষার্থী সুন্দর ফলাফলের পেছনে HCPSC পরিবারের সকল সদস্যের অবদান এবং ক্যাম্পাসে তাদের মধুর স্মৃতি ও অনুভূতি ব্যক্ত করে। অধ্যক্ষ মহোদয়ের বক্তব্য শেষে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

আরও ছবি দেখতে ক্লিক করোন


Total Views : 843