Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
একাদশ শ্রেণীর বর্ষিক শিক্ষাসফর অনুষ্ঠিত

একাদশ শ্রেণীর বর্ষিক শিক্ষাসফর অনুষ্ঠিত


চট্টগ্রাম, ০২ ফেব্রুয়ারি, ২০২৬ : 
ক্লাসরুম, পরীক্ষা ও পড়াশোনার নিত্যকার চাপ থেকে কিছুটা পরিত্রান দেওয়ার লক্ষ্যে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অন্ড কলেজ কর্তৃপক্ষ আয়োজন করে একাদশ শ্রেণীর বার্ষিক শিক্ষাসফরের। নগরীর কোলাহল থেকে দূরে পাহাড় ও নদীর এক অপূর্ব সম্মিলন ঘটেছে পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই উপজেলায়। ০২ ফেব্রুয়ারি ২০২৬, রোজ সোমবার একাদশ শ্রেণীর শিক্ষাসফরের ভেন্যু ছিলঃ চুয়েট (CUET) ক্যাম্পাস, জুম রেস্তোরা ও বিএনএস শহীদ মোয়াজ্জেম পিকনিক স্পট, কাপ্তাই। একাদশ শ্রেণীর প্রায় ৩০০ জন শিক্ষার্থী উক্ত শিক্ষাসফরে অংশগ্রহণ করে। সকাল ০৯০০ ঘটিকায় ক্যাম্পাস থেকে যাত্রা শুরু করে সকাল ১০০০ ঘটিকায় শিক্ষার্থীরা চুয়েট ক্যাম্পাসে পৌঁছায়। সেখানে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন শেষে শিক্ষার্থীরা বেলা ০১টা নাগাদ ওয়াগ্গাছড়া প্যানোরমা জুম রোস্তেরাঁতে পৌঁছায়। সেখানে কর্ণফুলী নদী ও পাহাড়ের অপরূপ সৌন্দর্য অবলোকন করে শিক্ষার্থীরা। দুপুরের খাবার শেষে পুনরায় বাসে আরোহণ করে শিক্ষার্থীরা বিকেল ০৪০০ ঘটিকায় পৌঁছে যায় শহীদ মোয়াজ্জেম পিকনিক স্পটে। বিকেলের পড়ন্ত আমে আলোয় পাহাড়ের শান্ত প্রকৃতি ও কাপ্তাই লেকের স্বচ্ছ নীল জল বিমোহিত করে সকলকে।

সর্বশেষ সকলে প্রশান্ত মনে, ক্লান্ত দেহে, সুশৃংখলভাবে গাড়িতে আরোহণ করে এবং নিরাপদে ক্যাম্পাসে প্রত্যাবর্তন করে।

আরও ছবি দেখতে ক্লিক করুন

 


Total Views : 96