চট্টগ্রাম, ১১ নভেম্বর ২০২৫।
১১ নভেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার ১২৫০-১৪০৫ ঘটিকা পর্যন্ত হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসি-২০২৬ পরীক্ষার্থী এর প্রস্তুতি ও করণীয় সম্পর্কিত মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মোঃ গোলাম মোর্শেদ, পিএসসি এর উপস্থিতিতে এবং প্রভাষক মোঃ মাহবুব আহসান এর সঞ্চালনায় শিক্ষার্থীদের পাশাপাশি কলেজ সমন্বয়কারী হারুনুর রশিদও উপস্থিত ছিলেন। ১২৫০ ঘটিকায় আসন গ্রহণ এবং কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ০৪ জন কৃতি শিক্ষার্থী বক্তব্য রাখে। সর্বশেষ প্রতিষ্ঠানের অধ্যক্ষ সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।