চট্টগ্রাম, ২১ জুন ২০২৫।
গত ২১ জুন, ২০২৫, শনিবার হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে কর্তৃক প্রতিষ্ঠানের ক্যাম্পাসে আসন্ন এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের নিয়ে বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুইটি পর্বে বিভক্ত হয়ে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। ১ম পর্বে শিক্ষার্থীদের স্মৃতিচারণমূলক বক্তব্য, শিক্ষকদের দিক-নির্দেশনামূলক বক্তব্য এবং সর্বশেষ অধ্যক্ষ মহোদয়ের সার্বিক প্রেষণামূলক ও দিক-নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপিত হয়। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব মুহাম্মদ কাউছার আলম। ১ম পর্ব শেষে ২য় পর্বে শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিকক্ষে অবস্থান করে। শ্রেণিশিক্ষক ও অন্যান্য বিষয়শিক্ষকগণের সহায়তায় শিক্ষার্থীদের প্রবেশপত্র ও অন্যান্য উপকরণ প্রদান করা হয়। প্রতিষ্ঠানের স্মৃতিস্মারক হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে প্রদান করা হয় আকর্ষণীয় মগ।
উল্লেখ্য এই বছর বর্ষা ঋতুতে এইচএসসি ২০২৫ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই পরীক্ষার হলে পৌঁছানো এবং হলে অবস্থানকালীন সময়ে শিক্ষার্থীদের অধিকতর সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিতকরণের প্রতি অধ্যক্ষ মহোদয় বিশেষ গুরুত্বারোপ করেন।