হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে ২৫ জুন ২০২৬, বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থী–২০২৬-এর বিদায়, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল সুষ্ঠু ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী কায়সার হামিদ তাসিন । পরে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের কলেজ শাখার সমন্বয়কারী জনাব মো. হারুন অর রশিদ, প্রভাষক (রসায়ন)। পরীক্ষার্থীদের প্রস্তুতি ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন জনাব মো. মনিরুল ইসলাম বসুনীয়া, প্রভাষক (জীববিজ্ঞান), পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন জনাব মাহবুব আহসান, প্রভাষক (ফিন্যান্স ও ব্যাংকিং)।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন আহমদ ইরতিশাম ঐক্য এবং শাহওয়াজ আহমেদ। তাঁদের বক্তব্যে শিক্ষাজীবনের নানা স্মৃতি, শিক্ষকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা এবং ভবিষ্যৎ জীবনের প্রত্যাশা উঠে আসে।
পরবর্তীতে উপাধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। এরপর চূড়ান্ত মডেল টেস্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের সঙ্গে আগামীর পথচলার আহ্বান জানান এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সহকারী শিক্ষক হাফেজ বদিউল আলম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সামগ্রিকভাবে অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয় এবং শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি একটি স্মরণীয় আয়োজন হিসেবে পরিগণিত হয়।
আরো ছবি দেখতে ক্লিক করুন