উৎসবমুখর পরিবেশে ক্লাস পার্টি ২০২৫ উদযাপন
চট্টগ্রাম, ১৭ নভেম্বর ২০২৫।
গত ১৭ নভেম্বর ২০২৫ হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে কেজি থেকে দশম শ্রেণির ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি এবং আর্টিলারি সেন্টার ও স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম আতিকুর রহমান, এনডিইউ, এফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস মোঃ গোলাম মোর্শেদ। সকাল ০৮৩০ ঘটিকার শিক্ষার্থীদের আগমন, শ্রেণিকক্ষ সজ্জিতকরণ শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কর্তৃক কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় নাচে-গানে, আবৃত্তি, ভাবের আদান-প্রদান প্রভৃতির মধ্য দিয়ে জমে ওঠে ক্লাস পার্টি। সবশেষে দুপুরের খাবারের প্যাকেট গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।