হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে সাদাকাহ ও উপহার সামগ্রী বিতরণ করেছে। অনাড়ম্বর এই আয়োজনের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি।৩রা জুন, মঙ্গলবার কলেজ প্রাঙ্গণে একটি গরু জবাই করা হয় এবং হালিশহর মারকাজুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা, আমবাগান ছিন্নমূল মাদ্রাসা ও এতিমখানায় এই মাংস বিতরণ করা হয়। এছাড়াও নির্বাচিত স্টাফ, কর্মকর্তা - কর্মচারী ও শিক্ষকদের মাঝেও মাংস বিতরণ করা হয়। এছাড়াও সকল শিক্ষক - কর্মকর্তা - কর্মচারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী গ্রহণ করেন। এই আয়োজনে অক্লান্ত পরিশ্রম করেছেন প্রতিষ্ঠানের ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক রাইসুল ইসলাম ও চারুকারু বিষয়ের সিনিয়র শিক্ষক সৈয়দ শরফুদ্দীন ইশতিয়াক। অধ্যক্ষ মহোদয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্যারদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উপস্থিত সকলকে অগ্রীম ঈদ শুভেচ্ছা জানিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।