চট্টগ্রাম, ২১ জুন ২০২৫।
গত ২১ জুন, ২০২৫, শনিবার হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষাপ্রতিষ্ঠানে ইভটিজিং ও বুলিং প্রতিরোধে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিষয়ের প্রভাষক নাজমা নিগার। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ জনাব মোঃ সাইফুল ইসলাম ও সহকারী প্রধানশিক্ষক জনাব ডালিয়া বড়ুয়া। এতে শিখন-শেখানো কার্যক্রমটি ফলপ্রসু করার জন্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরকে ইভটিজিং ও বুলিং প্রতিরোধে সচেতন থাকার উপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থীদের পাঠগ্রহণ প্রক্রিয়াটিকে সহজ ও স্বত:স্ফূর্ত করার ক্ষেত্রে ইভটিজিং ও বুলিংকে একটি অন্তরায় হিসেবে চিহ্নিত করা হয়।
পরিশেষে, ইভটিজিং এবং বুলিংকে প্রতিরোধ করে শিক্ষার্থীদের শিখন বান্ধব পরিবেশ রক্ষার উপর জোর প্রদান করা হয়।