Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
আন্তঃহাউজ বিতর্ক বিষয়ক কর্মশালা ২০২৬

আন্তঃহাউজ বিতর্ক বিষয়ক কর্মশালা ২০২৬


হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের যুক্তিবোধ, বাচনভঙ্গি ও নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে বুধবার (২৯ এপ্রিল ২০২৬) ক্যাম্পাস প্রাঙ্গণে HCPSC বিতর্ক ক্লাবের আয়োজনে “এসো শিখি, যুক্তি ও তর্কে মস্তিষ্ককে তীক্ষ্ণ করি” শীর্ষক আন্তঃহাউজ বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ কর্মশালায় বিতর্কের মৌলিক ধারণা, প্রয়োজনীয়তা, গঠন, নিয়মাবলি, যুক্তি নির্মাণ, সময় ব্যবস্থাপনা ও তথ্য উপস্থাপনার কৌশল বিষয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি যুক্তিখণ্ডন, প্রশ্নোত্তর দক্ষতা, কণ্ঠস্বর, উচ্চারণ ও বাচনভঙ্গি উন্নয়নে বিশেষ সেশন আয়োজন করা হয়।
শিক্ষার্থী ও শিক্ষকদের প্রাণবন্ত অংশগ্রহণে কর্মশালাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও ফলপ্রসূ। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা বিতর্ক বিষয়ে বাস্তবধর্মী জ্ঞান অর্জন করে।
সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মহোদয় বলেন, বিতর্ক কেবল প্রতিযোগিতা নয়; এটি যুক্তি, জ্ঞান, আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশের শক্তিশালী মাধ্যম। দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাশক্তি ও আত্মপ্রকাশের নতুন দ্বার উন্মোচন করে। শেষে ফটোসেশনের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।


Total Views : 7