Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
আন্তঃ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ অভিজ্ঞতা ...

আন্তঃ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ অভিজ্ঞতা ...

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষকবৃন্দের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষে কেন্দ্রীয় সমন্বয় পরিষদের নির্দেশনার আলোকে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিনিধি দল চার দিনব্যাপী একটি আন্তঃ ক্যান্টনমেন্ট অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি সম্পন্ন করেছে।
গত ২০ থেকে ২৩ জুন অনুষ্ঠিত কর্মসূচিতে কলেজের উপাধ্যক্ষের নেতৃত্বে একজন প্রভাষক ও একজন সিনিয়র শিক্ষক এতে অংশগ্রহণ করেন। কর্মসূচির আওতায় প্রতিনিধি দলটি প্রথমে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং বিএমটিএফ স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন। পরবর্তীতে দলটি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পরিদর্শন শেষে চট্টগ্রাম ফিরে আসে। পরিদর্শনকালে প্রতিনিধি দল প্রতিষ্ঠানগুলোর শ্রেণি কক্ষ, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, অফিস, ক্যান্টিন, অভিভাবক অপেক্ষাগারসহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এছাড়া শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে একাডেমিক ও সহপাঠ কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করেন। প্রতিনিধি দলটি একইসাথে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল ফারহানা আখতার, এএসসি, উপাধ্যক্ষ (কলেজ) মীর মাহমুদুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা সহ. অধ্যাপক আবু হারেজ, উপাধ্যক্ষ (ইংরেজি ভার্সন) হাবিবুর রহমান, উপাধ্যক্ষ (স্কুল) তাপস কুমার দাশ সহ প্রমুখ শিক্ষক এবং একাডেমিক সুপারভাইজার এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ও মত বিনিময় করেন।
এরপর প্রতিনিধি দল বিএমটিএফ স্কুল এন্ড কলেজের ক্যাম্পাস পরিদর্শন করেন। সেখানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল আবদুল কাদের মো. আশরাফ আল মামুন, পিবিজিএস, এসইউপি, এএসবি (অব.) এর সাথে সাক্ষাৎ করে শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক অভিজ্ঞতা বিনিময় করেন।
সফরের শেষ পর্যায়ে প্রতিনিধি দল রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ পরিদর্শন করে। এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্ণেল নায়েম আবদুল্লাহ, বিপিএম, পিএসসি, জি+, উপাধ্যক্ষ তাসনুভা রুবায়েত আমিন এবং বিভিন্ন বিভাগের সমন্বয়কারী, শিক্ষক-শিক্ষর্থী ও কর্মকর্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মত বিনিময় করেন ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন।
সফরজুড়ে অংশগ্রহণকারী শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে আন্তরিকতা, সহযোগিতা এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য পরিবেশ সৃষ্টি হয় এবং এক আবেগঘন মুহুর্তের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্ত ঘটে।
হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. গোলাম মোর্শেদ, পিএসসি প্রতিনিধিদলের পক্ষ থেকে পরিদর্শিত তিনটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
 


Total Views : 8