Halishahar Cantonment Public School & College

EIIN : 135721
আইইউবি–দৃষ্টি গেইম অফ লজিক’ ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা

আইইউবি–দৃষ্টি গেইম অফ লজিক’ ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) ও দৃষ্টি চট্টগ্রামের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘আইইউবি–দৃষ্টি গেইম অফ লজিক’ ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা। এতে চট্টগ্রামের ১২ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮টি দল অংশগ্রহণ করে।

শনিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণাত্মক দক্ষতা ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটে।  

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ এবং রানার আপ হয়েছে হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

 
‘ডিবেটার অফ দ্য ফাইনাল’ নির্বাচিত হন ফাইরুজ তাফান্নুম নুসাইবা এবং পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের জন্য ‘ডিবেটার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন আফনান আনজুম নিধি।


Total Views : 55